রিটার্ন ও এক্সচেঞ্জের নিয়মাবলি
- ১। গ্রাহক দেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি রাইডারের সামনে পণ্য পরীক্ষা করে নিতে পারবেন। পণ্য সঠিক থাকার পরেও রিটার্ন করতে চাইলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন।
- ২। অর্ডার কনফার্ম করার পর পণ্য কুরিয়ারে চলে গেলে, ব্যক্তিগত কারণে অর্ডার বাতিল করতে চাইলে গ্রাহক ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার ক্যানসেল করতে পারবেন।
- ৩। প্রোডাক্টের বিবরণে উল্লেখ নেই—এমন কোনো কারণ দেখিয়ে গ্রাহক ডেলিভারি চার্জ ছাড়া পণ্য রিটার্ন করতে পারবেন না।
- ৪। ভুল পণ্য পাঠানো হলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ইনবক্সে অথবা WhatsApp-এ জানাতে হবে। এ ক্ষেত্রে সঠিক পণ্য পাঠানো হবে এবং ডেলিভারি চার্জ Marketoo বহন করবে।
- ৫। ডেলিভারি রাইডার চলে আসার পর পণ্য ড্যামেজ, ছেঁড়া-ফাটা বা এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।
- ৬। পণ্য গ্রহণের ৭ দিনের মধ্যে পণ্যে সমস্যা হলে এক্সচেঞ্জের অনুরোধ করা যাবে। এ জন্য ৭ দিনের মধ্যে আমাদের ইনবক্সে অথবা WhatsApp-এ জানাতে হবে। গ্রাহকের দ্বারা পণ্য ড্যামেজ বা নষ্ট হলে এক্সচেঞ্জের অনুরোধ বাতিল করা হবে।
- ৭। Marketoo-এর রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী, রিফান্ডের অর্থ ৩–৭ কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে।
- ৮। কুরিয়ার গ্রাহকের রেটিং ৫০%-এর নিচে হলে ঢাকা সিটির বাইরে অর্ডার কনফার্ম করার জন্য Marketoo অগ্রিম ডেলিভারি চার্জ চাইতে পারে।
- ৯। পণ্য গ্রহণের ৭ দিন অতিবাহিত হওয়ার পর পণ্য এক্সচেঞ্জ, রিটার্ন, রিফান্ড অথবা যেকোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে ওয়ারেন্টি আছে এমন পণ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
ওয়ারেন্টি নীতিমালা (উল্লেখিত মডেলের জন্য প্রযোজ্য)
১. ওয়ারেন্টির মেয়াদ ও আওতা
শুধুমাত্র Zyrah ট্রাভেল ব্যাগ (MK-ODTB01) এর ফেব্রিক এবং মেইন জিপারের ওপর ১ বছরের ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
২. ওয়ারেন্টি ক্লেম
শুধুমাত্র আমাদের ইনবক্সে অথবা WhatsApp-এ ওয়ারেন্টি ক্লেম করা যাবে। কোয়ালিটির কারণে ব্যাগের ফেব্রিক বা জিপার নষ্ট হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
৩. ওয়ারেন্টির আওতার বাইরে
স্পট, ড্যামেজ, কাটা-ছেঁড়া সহ যেকোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।